Logo

সারাদেশ

অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনবিষয়ক সেমিনার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৭

অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ   সংবাদ পরিবেশনবিষয়ক সেমিনার

রাজবাড়ীতে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষায় অপসাংবাদিকতা রুখে দেওয়া জরুরি।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে পারেন।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ। এছাড়া আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন, যেখানে পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহের নানা কৌশল ও নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন