Logo

সারাদেশ

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২১:০৫

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থল থেকে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন