মহাসড়কে তরমুজবোঝাই ট্রাক উল্টে লাখ টাকার ক্ষতি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:৫০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর লোহার দীঘির পাড় এলাকায় তরমুজবোঝাই ট্রাক উল্টো লাখ টাকার ক্ষতি হয়েছে তরমুজ ব্যবসায়ীর।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদ হতে আধা কিলোমিটার দূরে আইডিয়াল স্কুলের সামনে ওই দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতে ডাম্পার গাড়িতে মাটি পরিবহনের কারণে ভোরে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তরমুজবোঝাই ট্রাক উক্ত স্থান পার হয়ে যাওয়ার সময় রাস্তার উপর ট্রাকটি উল্টো যায়, গাড়িতে থাকা তরমুজগুলো রাস্তার উপর পড়ে নষ্ট হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি পুলিশ টিম পাঠায়। ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষতি হয়নি, রাস্তা থেকে তরমুজ সরিয়ে ফেলার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।
বিকে/মান্নান

