Logo

সারাদেশ

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:২২

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান  সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছে।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে নিহত রৌশন আরার পিতা মো. তাজুল ইসলাম (৭৩),তার মা মিনু আরা বেগম(৬৫) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশা চালক জিসান (৩৫)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সিএনজিচালিত অটোরিকশা যোগে নবীনগরে

গ্রামের বাড়ি ফিরছিল এক পরিবারের চার সদস্য। দুপুর পৌনে ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম মারা যান।

এ সময় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রৌশন আরা বেগমের ছেলে ইয়ামিনকেও মৃত ঘোষণা করা হয়। তার মা-বাবা ও সিএনজি চালক বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রৌশন আরা বেগমের বাবা আহত তাজুল ইসলাম বলেন, তিনি স্ত্রী, কন্যা,

নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটো রিকশা যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয় এবং হাসপাতাল নেয়ার পর নাতি মারা যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তার করা হয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন