শাহ আমানতে দুদিনে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৮
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে।
শনিবার (১৮ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল হয়েছে এই ৯টি ফ্লাইট।
মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার, ইউএস-বাংলার একটি অ্যারাইভালও একটি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর দু’টি অ্যারাইভাল ও দু’টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের একটি অ্যারাইভালও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।
তিনি জানান, ওই দুই দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী যুদ্ধবিরতিতে শাহ আমানত বিমানবন্দরের ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

