সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২ জন মাদক বিক্রেতা, ২ জন ডাকাত, ২ জন চোর ও অন্য অপরাধে ১৪ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তাররা হলেন, সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার নাদিম (২৪), শিপন (২৯), মিজমিজিরন মো. সোহেল (৩৮), গোদনাইল আরামবাগের জসীম ওরফে বাবু (৪২), গোদনাইল আজিম মার্কেটের মো. আল-ইমরান (২৪), মো. সিয়াম হোসেন (২৪), গোদনাইল রসুলবাগের মো. হিমেল (২৩), মো. আজিজুল (২৫), মো. ইমান হোসেন (২৩), মো. ফাহিম হোসেন (২৩), উত্তর আজিবপুরের সুজন (২৫), জাকির (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৩১), আব্দুল কাদির ওরফে ফালান (৩২), ফতুল্লার কায়েমপুরের মো. ইদ্রিস আলী (২৯), গোদনাইল এনায়েতনগরের মো. স্বপন হোসেন (৩৫), আজিবপুর বাগান বাড়ির নাঈম (২০), মুক্তিনগরের মো. আল আমিন ওরফে শিপন (২৫), মিজমিজি কবর¯’ান এলাকার মো. সিফাত (২০) ও মো. শামীম (২১)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিয়মিত বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বিকে/মান্নান

