Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ অনুষ্ঠিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৭

খাগড়াছড়িতে ৪৭তম জাতীয়  বিজ্ঞান সপ্তাহ অনুষ্ঠিত

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয় খাগড়াছড়ি ৯টি উপজেলার প্রায় ২৬টি স্কুল ও কলেজ। এতে শিক্ষার্থীরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশের পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। 

এ সময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, আমাদের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে দেশের উন্নয়ন ঘটবে। 

একই সাথে তিনি প্রত্যাশা করেন, আজকে যেসব শিক্ষার্থী ছোট ছোট জিনিস আবিষ্কার করছে আগামীতে হয়তো তারা শুধু দেশ নয়, বিশ্বে বিজ্ঞানে অবদান রাখবে। 

শেষে জেলা প্রশাসক অতিথিদের সাথে নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া প্রকল্প গুলো পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, খাগড়াছড়ি সরকারি কলেজের উপ-অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান সহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

আগামী ২০ এপ্রিল পর্যন্ত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ চলবে বলে জানান আয়োজক কমিটি। 

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন