মির্জাপুরে এমপি কালামকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:১৯
‘বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ৩ বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠিত সভায় মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওছমান গনি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাদেক আহমেদ খান, পরিদর্শক (তদন্ত) রাসেলসহ অন্যরা অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে বক্তৃতা করেন। এদিকে সকালে কলেজের মাঠে উপজেলার বিভিন্ন এলাকার শনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিকেমান্নান

