Logo

সারাদেশ

নওগাঁয় চিকিৎসা অবহেলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:২৩

নওগাঁয় চিকিৎসা অবহেলার  প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার  দুপুর ১২ টার দিকে  শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচির আয়োজন করে ‘নওগাঁ নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ’ ও স্থানীয় সর্বস্তরের জনগণ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাসেবার মান নিম্নমুখী। বিশেষ করে অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারণে রোগীদের জীবন বারবার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে আধুনিক ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করার জোর আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন— বাসদ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির সহ-সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, উদীচীর সভাপতি উৎপল সাহা, এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আলম হাসান প্রমুখ।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন