Logo

সারাদেশ

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:২৭

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীকে  ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা থাকা এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামে এমন নেক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে  একই  এলাকার খানুরবাড়ি গ্রামের  মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার (৫০) নামের এক ব্যক্তিকে ভূঞাপুর  থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কমল  সরকারকে গ্রেপ্তার করে  থানা পুলিশ।

 অভিযোগে জানা যায়, গত ১৮ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে টের পেয়ে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত কমলের  বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবি করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন