Logo

সারাদেশ

মাধবপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২০:৫৬

মাধবপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

খরিফ-১ মৌসুম ২০২৬-২০২৭ উপলক্ষে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলার ৮ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ফকির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন