Logo

সারাদেশ

সখীপুরে সার বীজ ও দুগ্ধ ক্যান বিতরণ

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৪৫

সখীপুরে সার বীজ ও  দুগ্ধ ক্যান বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে  ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুইটি করে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়  মন্ত্রী ও (বাসাইল- সখীপুর) টাঙ্গাইল-০৮ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, 

সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল সহ প্রমুখ।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন