Logo

সারাদেশ

প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:০৪

প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয়েছে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

প্রেসক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বিলচলোনি, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তনময় প্রকাশ বিশ্বাস, দৈনিক জীবনকথার সম্পাদক আবু সালে মো. আব্দুল্লাহ, দৈনিক এ যুগের দ্বীপের সম্পাদক ওমর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ এবং কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সত্যনিষ্ঠ ও সাহসী ভূমিকা রাখতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে প্রেসক্লাব পাবনা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার (অপারেশন) বেলাল হোসেন, দৈনিক জীবনকথার স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, মোহনা টিভির প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিকেমান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন