Logo

সারাদেশ

জামালপুরে ঝড়ে গাছচাপা পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৫২

জামালপুরে ঝড়ে গাছচাপা পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এক নারী ও তার দুই মেয়ের প্রাণ গেছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান খবরের সত্যতা নিশ্চিৎ করেন। 

নিহতরা হলেন- মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

নিহত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল বলেন, প্রতিদিনের মতো মা তার দুই বোনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি ওবায়দুর রহমান বলেন, সকাল ৭টার দিকে স্থানীয়রা ঘরের ভেতরে থাকা তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন