ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী
একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই
অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি
উল্টে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং অটোরিকশার চালক আহত হন। তাদের উদ্ধার
করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা
৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে
হস্তান্তর করে।
বাংলাদেশের খবর/ এম.আর

