Logo

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:০৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে এক মাদরাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইদুর রহমান (৪৫) নামে মাদরাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সাইদুর রহমান মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও শিশু শিক্ষার্থীর বয়স আট বছর। সে মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসায় পড়াশোনা করে। ২৬ এপ্রিল (রোববার) সকালে ওই শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে যায়। এসময় ওই শিক্ষক সুযোগ বুঝে শিক্ষার্থীকে বাড়ির ভিতর একটি কক্ষে আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। এসময় বাইরে থেকে শব্দ হয় এমন সময় দরজা খুলে যায়। এবং কান্না করতে করতে বাড়িতে এসে বলে দেয়।

ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, আমি আমার মেয়েকে শিক্ষক সাইদুর রহমানের মাদ্রাসায় পড়তে পাঠাই। তিনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। একজন শিক্ষক হয়ে সে এমন একটি কাজ করলো, এই ঘটনার আমি বিচার চাই। সে যাতে আর কারো সাথে এমন ঘটনা না ঘটাতে পারে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন