Logo

সারাদেশ

সেতুতে সংযোগ সড়কের অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:২৫

সেতুতে সংযোগ সড়কের অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

সিরাজগঞ্জের তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উত্তর ওয়াপদা বাঁধসংলগ্ন এলাকায় নির্মিত সেতুর মূল কাঠামো সম্পন্ন হলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলায় কাজ থমকে থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে।

বর্তমানে কাদা ও নরম মাটির কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ভ্যান ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। এলজিইডি জানিয়েছে, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন