সেতু নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতি
সাড়ে ৫শ মণ ধানসহ নৌকা নদীর গর্ভে
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:৩৭
নেত্রকোনার মদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সাড়ে ৫শ মন ধানসহ নৌকা নদী গর্ভে তলিয়ে যাওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রফিক নামের এক নৌকার মালিক সোমবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে
জানা গেছে, হাওরে চলমান দুর্যোগ পরিস্থিতি চলছে। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে হাওরের অধিকাংশ
জমি পানির নিচে। কৃষকরা তাদের কষ্টের ফসল তুলতে দিন রাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মদন উপজেলার মাঘান গ্রামের কয়েকজন কৃষক অতিকষ্ট করে তাদের সংগ্রহীত ধান বিক্রির জন্য
নৌকাযোগে সোমবার ভোরে দেওয়ার বাজারে নিয়ে আসার জন্য রওনা করে।
এ দিকে দেওয়ান বাজার সংলগ্ন একটি সেতুর
কাজ চলমান রয়েছে। নদীর দুই তীরে সাথে ঠিকাদারের লোকজন তার বেঁধে রেখে নৌচলাচলে বাঁধা
সৃষ্টি করেছে। গতকাল সপ্তাহিক হাটের দিন। তাই বিভিন্ন জায়গা থেকে নৌকা আসতে শুরু করলেও
তার খুলে দেওয়া হয়নি। ফলে ৯ টার দিকে মাঘান গ্রামের নৌকাটি এসে তারের সাথে ধাক্কা লেগে
ধানসহ পানিতে তলিয়ে যায়। এতে নৌকায় থাকায় সাড়ে ৫শ মন ধানও পানিতে তলিয়ে যায়।
দুই পাড়ে তার টেনে রাখার কারণ জানতে চাইলে
উল্টো নৌকার লোকজনকে ঠিকাদারের লোকজন হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন নৌকার মাঝি রমজান
আলী। এ ঘটনার বিচার চেয়ে নৌকার মালিক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ব্রীজের
কাজ চলতাছে। দুই পাড়ের সাথে তার বেঁধে রাখায় তারে লেগে নৌকাটি ডুবে গেছে। তারের মধ্যে
যদি লাল কাপড় অথবা কোন চিহ্ন দিতো তাহলে এমন ঘটনা ঘটনা।
জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি খোকন
মিয়া জানান, নৌকা থামানোর জন্য লোকজনকে বলা হয়েছে। তারা নৌকা থামাতে না পাড়ায় ধানসহ
ডুবে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী
জানান, ডুবে যাওয়া নৌকা ও ধান উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। এ বিষয়ে
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সাথে কথা হয়েছে।
বাংলাদেশের খবর/ এম.আর

