Logo

সারাদেশ

দেবিদ্বারে জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:৫৯

দেবিদ্বারে জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিষদ কার্যালয় থেকেই তাকে আটক করা হয় এবং পরে সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বার থানা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত বছরের ২৬ আগস্ট তার মৃত্যু হয়। এই ঘটনায় সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুকুল চেয়ারম্যান ছিলেন ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

নিহত সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে থেকে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে তার অভাবী সংসার চালাতেন। পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশের খবর/ এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন