Logo

সারাদেশ

আইডিইবি’র মৌলভীবাজার কমিটির সভাপতি মুমিন; সম্পাদক মাহবুব, অর্থ সম্পাদক নূর এ আজম

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:৪৯

আইডিইবি’র মৌলভীবাজার কমিটির সভাপতি মুমিন; সম্পাদক মাহবুব, অর্থ সম্পাদক নূর এ আজম

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুব আহমেদ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপিডিবি’র বিবিয়ানা বিদ্যুত কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী নূর এ আজম সিদ্দিক।

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান চৌধুরী ও মো. সাইফুল ইসলাম।

অন্যরা হলেন- সহ সভাপতি-১ মো. কামরুজ্জামান; সহ সভাপতি-২ হাওলাদার লোকমান হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান; চাকুরি বিষয়ক সম্পাদক মো. মিফতা উদ্দীন; গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নুরুন নবী; জনসংযোগ ও প্রচার সম্পাদক অমল চন্দ্র পাল; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মো. আল আমিন সরকার; সমাজকল্যাণ সম্পাদক মো. কালাম আহমেদ; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দীন; তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আবুল কালাম; মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক-  জান্নাতুল ফেরদৌস; শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মহসিন উদ্দীন ভুইয়া; ছাত্র বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল ইসলাম; নির্বাহী সদস্যরা হলেন- এ কে এম ফজলুল হক হেলাল; মো. আফজাল হোসেন; মোয়াজ্জেম হোসেন ও জাহাঙ্গীর। 

নির্বাচিত কাউন্সিরবৃন্দ হলেন- মোহাম্মদ রেদুয়ান উল্লাহ; মো. আব্দুর রাকিব ও আব্দুল হেকিম। 

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত তফসিল অনুসরণ করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন এই কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলায় আইডিইবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন