Logo

সারাদেশ

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:২৮

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।

মঙ্গলবার রাত ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় হুসাইন স্টোর নামক একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শফিকুল শিকদার (২০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নান্না শিকদার এবং মাতার নাম রীনা বেগম।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন