Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:৩৫

চাঁপাইনবাবগঞ্জে দুজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল অন ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নাচোলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে আধাঘণ্টা ব্যাপী এই প্রতিবাদ সভা করেন নাচোল উপজেলার সাংবাদিক সমাজ।

দুই সহকর্মীর উপর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সহকর্মী ভাইদের উপর অন্যায়ভাবে হামলার বিচার নিশ্চিত করতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম, সাংবাদিক অ্যাসোসিয়েশন সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।

এছাড়াও নাচোলের সকল প্রেসক্লাবের  কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের আড়াল করার চেষ্টা চলছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। 

তারা আরও বলেন সাংবাদিকরা হচ্ছে কলম যোদ্ধা, জাতির বিবেক, এই জাতির উপর হামলা মানেই সত্যের কণ্ঠরোধ করা। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন যে, আগামী সাতদিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে আমরা পাঁচ উপজেলার সাংবাদিকরা একসাথে ঐক্য হয়ে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিসের সামনে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন