Logo

সারাদেশ

৫০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ২১:২৩

৫০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ইসহাক নামে ১ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি হলেন,টেকনাফ সদরের হাজম পাড়া এলাকার মো.ইউনুসের পুত্র মো.ইসহাক।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান।

তিনি জানান,বৃহসপতিবার ৭মে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সি-বিচ বিওপি থেকে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে হাজমপাড়া নামক ¯’ানে একটি বসতবাড়িতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল রাতের অন্ধকারে আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় উক্ত এলাকায় গোপনে কৌশলগত অব¯’ান গ্রহণ করে। বিজিবি’র আভিযানিক দল হাজমপাড়া এলাকার মোঃ ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলে।

এ সময় বিজিবি’র উপ¯ি’তি টের পেয়ে মোঃ ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাকে ঘটনা¯’ল হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে,উক্ত বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আটককৃত ব্যক্তি এই মাদকদ্রব্য মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ক্রয় করে নিয়ে আসে এবং মজুদ করে রাখে।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন