Logo

সারাদেশ

ঈশ্বরদীতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শহীদদের স্মরণ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:০৭

ঈশ্বরদীতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের  শহীদদের স্মরণ

 ঈশ্বরদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে  নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গার্ডেন অব মেমোরি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি।

বৃহস্পতিবার দিনব্যাপী রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটিতে এ কর্মসূচির আয়োজন করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। এতে অংশ নেন রাশিয়ার প্রায় ৬০০ নাগরিক।

আয়োজকরা জানিয়েছেন, ‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে প্রতি বছর রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা হয় গাছ।

তাদের ভাষ্য, রোপণ করা প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক। একই সঙ্গে এটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ভূমিকা রাখে পরিবেশ সুরক্ষায়। সেই উদ্যোগের অংশ হিসেবেই গ্রীন সিটি এলাকায় করা হয়েছে বৃক্ষরোপণ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রোসাটমের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেরি। তিনি উল্লেখ করেন, সাত বছর ধরে চলমান এই ‘স্মৃতি উদ্যান’ কর্মসূচি এখন পেয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে হচ্ছেন যুক্ত।

আলেক্সি দেরি আরও বললেন, এ ধরনের যৌথ আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে করছে সহায়তা। একই সঙ্গে রাশিয়ার নাগরিকদের জন্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অর্থবহ উদ্যোগ।

বিকে/মান্নান



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন