স্বাস্থ্য সহকারীর দায়িত্ব অবহেলায় টিকা বঞ্চিত ১৫৩ শিশু
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৫১
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বাস্থ্য সহকারী অলিউডর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়,বিশ্ব স্বাস্থ্য
সংস্থা হবিগঞ্জ জেলার প্রতিনিধি ডাক্তার খন্দকার ওয়াকিল আহমেদ গত ৪ মে ২০২৬ ইং তারিখে
উপজেলার বামৈ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড অর্থাৎ ইপিআই ওয়ার্ড কেন্দ্র নং ২ এ পরিদর্শন
কালে ৮টি বিষয়ে দায়িত্ব অবহেলা, বিভিন্ন অনিয়ম ও সেচ্ছাচারিতা ধরা পড়ে।
এর পরিপ্রেক্ষিতে তিনি জেলা সিভিল সার্জন
বরাবর অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য
সহকারী অলিউডর রহমানকে জেলা সিভিল সার্জন এর স্বাক্ষরিত এক শোকজ নোটিশে উল্লেখ করেন
যে, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব অবহেলা করার কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
নেয় হবেনা মর্মে ৬ ই মে ১১৩২ নং স্মারকে এক শোকজ নোটিশ প্রেরন করেন।
স্বাস্থ্য সহকারী অলিউডর রহমান বলেন সিভিল
সার্জন স্যার আমার উপর যে অভিযোগ উঠেছে তা আংশিক সত্য তবে স্যারের কাছে ক্ষমা চেয়েছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন বলেন, সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই কেন্দ্রের ১৫৩ জন
শিশু হাম-রুবেলা টিকাদান থেকে বঞ্চিত হয়েছে এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ।
তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও অনেক অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ ছিল। তাকে বার বার সতর্ক
করার পরেও সে একটার পর একটা অনিয়ম করেই যাচ্ছেন।
তিনি আরও বলেন সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে তার বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। জেলা
সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায়
তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ডাক্তার খন্দকার ওয়াকিল আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার পরিদর্শনে
স্বাস্থ্য সহকারী অলিউডর রহমানের অনেকগুলো অসংগতি ধরা পড়ে এবং এ বিষয়ে হবিগঞ্জ সিভিল
সার্জন রত্নদ্বীপ বিশ্বাসকে অবহিত করা হয়েছে ।
স্বাস্থ্য সহকারী অলিউডর রহমানের দায়িত্ব
অবহেলার কারণে ওই কেন্দ্রের হাম-রুবেলা টিকা প্রাপ্ত অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করে বলেন
সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য সহকারীর খামখেয়ালী ও দায়িত্ব অবহেলা কারণে আমাদের
কেন্দ্রের প্রায় ১৫৩ জন শিশু হাম-রুবেলা টিকাদান থেকে বঞ্চিত হয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

