Logo

সারাদেশ

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ২১:০৩

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ একটি ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবাসহ আব্দুর রব ওরফে আবদুল্লাহ (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ঈশ্বরদীর সাহাপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

ঈশ্বরদী থানার একদল পুলিশ সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামে আবদুল্লাহর নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতারের মাধ্যমে অভিযান সফল হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন