Logo

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে দুই মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:১৯

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে দুই  মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মারদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার  সকাল সাড়ে ৬ টায় গোদনাইল এলাকায় লেকের পানি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় । এরআগে গত সোমবার বিকেলে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়েছিল।

নিহতরা হলো, মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মনির মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মো. জাকিরের ছেলে। নাসিক ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। তারা পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড় মুনলাইট এলাকায় বসবাস করতো।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে তারা নাভানা ভূঁইয়া সিটি মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার গোসল করতে লেকে নামে। তাদের মধ্যে তিনজন বাড়ি ফিরলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ¯’ানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পায়নি।

সোমবার ভোরে ¯’ানীয়রা লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। পরে নিহতের স্বজনরা এসে লাশ দুটির পরিচয় নিশ্চিত করেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন