Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৩১

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি  আটকে শিশুর মৃত্যু



জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন