Logo

সারাদেশ

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ২০:৩০

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে  ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ফ্রেন্ডস ক্যাবল নামের একটি ডিশ ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুরে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অব¯’ায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। পরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন