লেখক গবেষক ডা. মাজেদের পিতা মাওলানা শাহাদাৎ-এর ইন্তেকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:২৭
বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, জনস্বাস্থ্য বিশ্লেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদের শ্রদ্ধেয় পিতা ডা. মাওলানা শাহাদাৎ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ রাত ১০টা ৩৫ মিনিটে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৪ নং মতিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পালগিরী গ্রামের নিজ বাড়ি—দারোয়ানহাটস্থ হাজী আবদুল গনি সওদাগর বাড়ি (বড় বাড়ি)-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুম ডা. মাওলানা শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও আদর্শ পরিবারপ্রধান। তাঁর জীবন ছিল মানবকল্যাণ, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়বদ্ধতায় উজ্জ্বল। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার, ১৫ মে ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাহিত্যিক, ধর্মীয় ও জনস্বাস্থ্য মহলের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

