Logo

সারাদেশ

নির্মাণাধীন স্কুল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

Icon

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:৩২

নির্মাণাধীন স্কুল ভেঙে  ফেলেছে দুর্বৃত্তরা



নির্বাণাধীন ভবনের প্রতিবন্ধী সিঁড়ির গাইডওয়াল ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায় ।

স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদারি প্রতিষ্ঠান  জানান, ২০২২-২৩ অর্থবছরের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের নিচের এক তালা নির্মাণের ঠিকাদারি দায়িত্ব পায় সৈকত এন্টারপ্রাইজ। যার নির্মাণকালীন ব্যয় ধরা হয় ১ কোটি ২২ লক্ষ টাকা। 

 ভবনের নির্মাণ কাজের প্রায় শেষ পর্যায়ে সিঁড়ির গাইড ওয়াল নির্মাণ কাজ চলমান ছিল । গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা  গাইড ওয়াল  এবং বিদ্যালয়ের সাইডের ওয়ালের প্লাস্টার ভেঙে দিয়ে যায়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেশ কিছু আর্থিক ক্ষতি হয় বলে দাবি করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান,ঘটনাটি আমি শুনেছি কিন্তু  দেখি নাই । স্কুলের সবাইকে নিয়ে বসে পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব । 

মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক, প্রধান শিক্ষককে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে ।


উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার  তাসমিন জাহান বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ দুর্বৃত্তরা ঘটিয়েছে । তবে কে বা কারা ঘটিয়েছে এমন তথ্য থাকলে সবাইকে  দেওয়ার জন্য তিনি আহ্বান করেন । তিনি আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন বলে জানান।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এখন পর্যন্ত বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের সিড়ির গাইডওয়াল ভেঙ্গে ফেলা এরকম কোন সংবাদ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন