বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) বিকেলে শহরের রেল রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শামিম সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদারসহ অন্য নেতাকর্মীরা।
তবে মিছিলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে সভাপতি আতিকুর রহমান রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, , কীভাবে বা কারা এই মিছিলের আয়োজন করেছেন সে বিষয়ে তারা অবগত নন।জেলা ছাত্রদলের প্রোগ্রাম হলে অবশ্যই সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি অবগত থাকতো
এদিকে মিছিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমরা শিক্ষামূলক ও জনবান্ধব কাজের মাধ্যমে ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করতে চাই। ছাত্রদল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই কাজ করবে ইনশাল্লাহ।
তারা আরও বলেন, বাগেরহাটে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাগেরহাট ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।
বিকে/মান্নান

