Logo

সারাদেশ

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:২৫

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ  নিরসনে আলোচনা সভা

নারী-পুরুষের মাঝে বৈষম্য দূরীকরণে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা অনুষ্ঠিত সভা ১৭ মে বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখা এর আয়োজন করে।

সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্টের সাংবাদিক বাঁধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত, সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভ প্রমুখ ব্যক্তিবর্গ  এতে বক্তব্য রাখেন। 

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন