Logo

সারাদেশ

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:০৭

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মাধবপুর উপজেলার সুরমা চা বাগান গেইট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদে জানা যায়, শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে রাত ১০টার দিকে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সাজন মোদি (২৮), পিতা মৃত লক্ষীন্দর মোদি, বেগমখান চা বাগান; রিমন কালিন্দী (২১), পিতা সজল কালিন্দী এবং সুজন কালিন্দী (২৪), পিতা মৃত সুনীল কালিন্দী। তিনজনের বাড়িই চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন