Logo

সারাদেশ

সাটুরিয়ায় চলছে আন্ডারপাসসহ সেতু নির্মাণ

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২০:১৭

সাটুরিয়ায় চলছে আন্ডারপাসসহ সেতু নির্মাণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকাআরিচা মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক নিরাপত্তা ও ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ১৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। খাল নেই, দুই পাশেই ভরাট করে বসতি গড়ে উঠেছে সেই জায়গাতেই নির্মিত হচ্ছে সাড়ে ১৩ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে একটি সেতু।

এ নিয়ে স্থানীয় অনেকেই করছে ব্যাপক সমালোচনা। আবার পুরাতন ছোট সেতুর পরিবর্তে ঔই স্থানে বৃহৎ সেতু ও আন্ডারপাসসহ আধুনিক অবকাঠামো নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নতুন সেতুটি নির্মাণ হলে নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল আরও সহজ হবে, কমবে দুর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, সেতুটির পাইলিংসহ বিভিন্ন নির্মাণকাজ এগিয়ে চলছে। সেতু নির্মাণ এলাকায় দীর্ঘদিন ধরে পানি প্রবাহ না থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ পানি নিষ্কাশন ব্যবস্থা, আন্ডারপাস নির্মাণ এবং নিরাপদ পারাপার নিশ্চিত করতেই নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে।

সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ফজলুল হক জানান, ১৩ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দে আধুনিক মানের সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর নিচ দিয়ে আন্ডারপাস থাকবে, ফলে মানুষ আর মহাসড়ক পারাপারে ঝুঁকির মুখে পড়বে না। এতে সড়ক দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, এটি এলাকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ভবিষ্যতে পানি নিষ্কাশন, জনসাধারণ ও যানবাহন নিরাপদ চলাচল ব্যবস্থাপনাকে মাথায় রেখে সেতুটি নির্মাণ করা হচ্ছে। টেকনিক্যাল নীতিমালা অনুযায়ী যেখানে সেতু বা কালভার্ট রয়েছে, তা ইচ্ছামতো ভরাট করা যায় না। পূর্বে এখানে সরু সেতু ছিল, এখন বৃহৎ সেতু নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন