Logo

সারাদেশ

যশোরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:১৭

যশোরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

যশোরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। 

শনিবার (২৩ মে) দুপুরে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার যাত্রী ঘোড়াগাছা গ্রামের বৃষ্টি সাহা (২৪) তার ছেলে সৌভিক সাহা (৪), যশোর সদরের ঘুনি গ্রামের অটোরিকশার চালক আইয়ুব আলী (৪৩) ও চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০)। এ ঘটনায় আহত হন অটোরিকশার যাত্রী মনিরামপুরের মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশু সৌবিক সাহা দুপুর ১টা ৪৫ মিনিটে মারা যায়।

এ ঘটনায় মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন