Logo

সারাদেশ

কুষ্টিয়ার বাস-ট্রাক সংঘর্ষে ৪ প্রাণহানি

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:২১

কুষ্টিয়ার বাস-ট্রাক সংঘর্ষে ৪ প্রাণহানি

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

শনিবার (২৩ মে) সকালে জেলার খোকসা উপজেলার শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এসময় একই দিক থেকে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


বাংলাদেশের খবর/এইচআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন