মুন্সিগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা-ছেলে আটক
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:৫৯
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলে মিলে ৬৫ বছরের বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পলাশ ও তার বাবা ইউসুফ শেখকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত
ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়ার নিয়ে প্রতিবেশী
জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ইউসুফ
শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখকে উপর্যুপরি আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হয়। এর আগে, নিহতের
স্ত্রী ফাতেমা বেগম অভিযুক্ত বাবা-ছেলেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও কথা কাটাকাটির
দ্বন্দ্বে অভিযুক্ত পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে,
ফাতেমা বেগম নিজ বাড়িতে ফিরে বিষয়টি তারস্বামী জরিপ শেখকে জানায়।
পরে নিহত বৃদ্ধ জরিপ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য
ব্যাক্তিদের জানায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ফাতেমা বেগমকে মারধর করার বিষয়ে জিজ্ঞাসা
করার জন্য অভিযুক্ত ইউসুফের বাড়িতে গেলে ইউসুফ ও তার ছেলে পলাশ আবারো ফাতেমা বেগম,
জরিপ শেখ ও তার ছেলে ফারুকে ধারালো দা, বটি, কুড়াল নিয়ে মারতে আসে। এ সময় ইউসুফ ধারালো
কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার
করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত
ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইউসুফ শেখ ও তার
ছেলে পলাশকে আটক করে পুলিশে দিয়েছে। পাচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য
জাহাঙ্গীর হোসেন ব্যাপারী বলেন, জরিপ শেখের স্ত্রীকে মারধর করায় জরিপ শেখ আমাকেসহ আরো
কয়েকজনকে নিয়ে ইউসুফের বাড়িতে যায়।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ ও তার ছেলে পলাশ, দা, কুড়াল নিয়ে জরিপ শেখ
ও তার স্ত্রীসহ ছেলেকে পুনরায় মারতে আসে। এ সময় আমাদের উপস্থিতিতেই ইউসুফ কুড়াল দিয়ে
বৃদ্ধ জরিপের মাথায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই জরিপ শেখ মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে টংগীবাড়ি থানার ওসি
মনিরুল হক বলেন, এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহের
ময়না তদন্ত শেষে, পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের খবর/এম.আর

