Logo

সারাদেশ

সোনারগাঁয়ে তেলবাহী কাভার্ড ভ্যান খাদে: চালক নিহত, আহত ১

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:০৮

সোনারগাঁয়ে তেলবাহী কাভার্ড ভ্যান  খাদে: চালক নিহত, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সয়াবিন তেলবাহী একটি কাভার্ড ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন গাড়ির হেলপার।

নিহত চালকের নাম বাবুল (৫০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রামকৃষ্ণবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘মায়ের দোয়া ট্রান্সপোর্ট’-এর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৪২৮০) চট্টগ্রাম থেকে রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল ৭টার দিকে সোনারগাঁ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা আহত হেলপারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠালেও চালক বাবুল ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।  তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি খাদে পড়ে যায়। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং আহত হেলপারকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানেবিতদন্ত চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিকে/মান্নান



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন