Logo

সারাদেশ

হবিগঞ্জে সীমান্তে পুশইন ঠেকাতে মাইকিং উঠান বৈঠক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৪৬

হবিগঞ্জে সীমান্তে পুশইন ঠেকাতে মাইকিং উঠান বৈঠক

 হবিগঞ্জে সীমান্তে পুশইন প্রতিরোধে জন সম্পৃক্ততার বাড়াতে মাইকিং করেছে বিজিবি। রোরবার চলছে মাইকিং, উঠান বৈঠক করা হয়। এতে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার—ভিডিপি সদস্যরা অংশ নেন। এ সময় তারা পুশইন ঠেকাতে সচেতন থাকার অঙ্গিকার করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আজ রোববার দুপুর ২টার দিকে  বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার—ভিডিপি নিয়ে ঐক্যবদ্ধভাবে সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারা দেয়া হচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তায় থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি উঠান বৈঠকের ব্যাপকতা বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোন ছাড় নেই।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা ভ্যান চালক মো. মজনু মিয়া বলেন, রাতে বিজিবি মাইকিং করে সতর্ক করায় আমরা অনেক সাবধান হয়েছি। বিজিবি সদস্যরা রাত—দিন পাহারা দিচ্ছেন। এতে আমরা নিরাপদ বোধ করছি।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আরেকজন বাসিন্দা চা শ্রমিক মোহন লাল জানান, উঠান বৈঠকে বিজিবি আমাদের পুশইন সম্পর্কে বুঝিয়ে বলেছে। কীভাবে সন্দেহজনক লোক চিনতে হয় ও দেশের স্বার্থে বিজিবিকে তথ্য দিতে হয়। এতে আমরা নিজেরাও সচেতন হয়েছি।

বিজিবি জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা করছে পাশ্বর্বর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় বিজিবি সারা দেশেই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। এ ধারাবাহিকতায় হবিগঞ্জের সীমান্তেও সতর্ক অবস্থান নিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বিভিন্ন সীমান্তে সতর্কতামূলক মাইকিং করা হয়। এছাড়া রোববার দিনভর সীমান্তে উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। এতে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার—ভিডিপি সদস্যরা অংশ নেন।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন