সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:০৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা এসময় নানা স্লোগান দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গৃহিত সিদ্ধান্তের প্রতিবাদে ও বৈষম্য নিরসনে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়।
সোমবার দুপুরে দিকে থেকে শিক্ষার্থীরা
ক্লাস বর্জন করে মেডিকেল কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মেডিকেল
কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর
হোসেন, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ফারজানা আহমদে মিম, পিয়াস চন্দ্র দাস, মো. সাইদুল
ইসলাম, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফায়েত রেজা আকাশ, তোফায়েল আজমদ প্রমুখ।
মেডিকেল শিক্ষার্থীরা বলেন, চিকিৎসকদের
৬ দফা দাবি সরকারকে মানতে হবে। ৬ দফা দাবি দ্রুত মানলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস
বর্জনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজনে মেডিকেল কলেজের সকল কার্যক্রমে
শাটডাউন ঘোষণা করা হবে।
বাংলাদেশের খবর/এম.আর

