Logo

সারাদেশ

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:০৯

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।  সোমবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মজু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। আহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবক ও স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া ও সানাউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন