Logo

সারাদেশ

মহালছড়িতে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৮৪ হতদরিদ্র

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২০:১৫

মহালছড়িতে চোখের দৃষ্টিশক্তি  ফিরে পেলেন ৮৪  হতদরিদ্র


 খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলো মহালছড়ির দুর্গম এলাকার ৮৪ জন অসহায় হতদরিদ্র মানুষ। পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহায়তায় পাহাড়ের দূর্গম অঞ্চলে ধারাবাহিকভাবে বিনামূল্যে চক্ষুসেবা শিবির পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা ও মহালছড়ি জোন পৃথক পৃথকভাবে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে ২ হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক রোগীকে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সফলভাবে চোখের ছানি অপরারেশন করেন। দুর্গম অঞ্চলে বাংলাদেশ  সেনাবাহিনীর এই রকম কার্যক্রমকে সাধুবাদ জানান সংসদ সদস্য ও উপকার ভোগীরা।

উপকার ভোগী রোগী ও স্বজনরা, বেশ কয়েকবছর ধরে তারা আর্থিক সমস্যার কারণে চোখের অপারেশন করতে পারেন নি। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোনের সহায়তায় বিনামূল্যে চোখের অপারেশন করতে পেরেছেন। কোনো টাকা পয়সা দিতে হয়নি। আজকে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছ। তাই মহালছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।  

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার মো. বোরহান উদ্দিন বায়েজিদ জানান, গত ৭মে তারিখে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চক্ষু ক্যাম্পেই এর মাৃৃৃধ্যমে বিনামূল্যে চক্ষু সেবা প্রধান করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় নির্বাচিত ৮৪জন পাহাড়ের হতদরিদ্র মানুষের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চট্টগ্রামে নিয়ে সফলভাবে চোখের অপারেশন করা হয়। তাদের সফল অপারেশনে রোগীদের হাসিমুখে ফিরতে দেখে মনে হচ্ছে আমরাও সফল হয়েছি।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। এবারের দুইটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন। আমরা আশা করি, পাহাড়ে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

২৯৮ নং খাগড়াছড়ি  আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। যেসব এলাকায় সাধারণ মানুষ পৌঁছাতে পারে না সেখানে সেনাবাহিনী চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।

  পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। পাহাড়ে  দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন সেনাবাহিন

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন