Logo

সারাদেশ

এক ছাগল ছানা বাঁচাতে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:২৪

এক ছাগল ছানা বাঁচাতে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

‎টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

‎শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। 

‎মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে নেমে একে একে পরিবারের আরও ৩ তিনজন মারা যান। কূপটি আনুমানিক ৯-১০ ফুট গভীর।

‎তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহগুলো পুলিশে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। বাকি দুইজন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন