Logo

সারাদেশ

হযরত শাহ জালাল রহ. হিফযুল কুরআন ইনস্টিটিউটে পাগড়ি প্রদান অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৯:২৫

হযরত শাহ জালাল রহ. হিফযুল কুরআন ইনস্টিটিউটে পাগড়ি প্রদান অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা, মাদামবিবিরহাট এলাকায় অবস্থিত হযরত শাহ জালাল (রহ.) হিফযুল কুরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং দাওর সমাপ্তকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার (২৭ জুন ২০২৬) ইমাম হোসাইন জামে মসজিদ সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ইনস্টিটিউটের ৬ জন শিক্ষার্থী সফলভাবে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। অনুষ্ঠানে তাদের সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দাওর সমাপ্তকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট লেখক, জনস্বাস্থ্য বিশ্লেষক এবং জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাহতাব হোসাইন মাজেদ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ উলামা ও মসজিদ মিশন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উলামা ও মসজিদ মিশন, সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা নুরুল বারী।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইমাম হোসাইন জামে মসজিদের সভাপতি মাওলানা জাফর আহমদ, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা. জামাল উদ্দিন, জনাব লোকমান, জনাব জমির উদ্দিন, জনাব মোশাররফ, জনাব ইসা মানিক, জনাব আলতাফ ও মাওলানা আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং সুধীজন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালকদের মধ্যে এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী, এইচ এম রবিউল ইসলাম এবং এইচ এম শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, "পবিত্র কুরআনের হাফেজরা জাতির অমূল্য সম্পদ। তাদের হাতে কুরআনের আলো ছড়িয়ে পড়লে একটি নৈতিক, আদর্শবান ও মানবিক সমাজ গড়ে উঠবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং হিফজ শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "কুরআনের খাদেম ও হাফেজ তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। এই প্রতিষ্ঠান থেকে যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়ে দেশ, জাতি ও ইসলামের সেবায় আত্মনিয়োগ করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি শিক্ষার্থীদের আমল-আখলাকের মাধ্যমে কুরআনের আদর্শ বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধারাবাহিক অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেষে বাংলাদেশ উলামা ও মসজিদ মিশন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মহিউদ্দিন দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং নবীন হাফেজদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন