Logo

সারাদেশ

ফেনী পৌরসভার পরিচালিত দুটি স্কুলে বৃক্ষরোপণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২০:২৩

ফেনী পৌরসভার পরিচালিত দুটি স্কুলে বৃক্ষরোপণ

ফেনী পৌরসভার পরিচালনাধীন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন ও মেহেদী-সাঈদী হাই স্কুলে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম। র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেন প্রধান অতিথি।

ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার সচিব সামছুদ্দিন। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফেনী পৌরসভা পরিচালিত ২টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আমরা এ কর্মসূচি করেছি। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো জলবায়ু পরিবর্তন। আমাদের বাংলাদেশ মারাত্মক ঝুঁকের মধ্যে আছে। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতন হবে। জলবায়ু পরিবর্তনের যে দায়ী বিষয়গুলো আছে সেগুলো প্রতিরোধে তারা ভূমিকা পালন করবে। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব থেকে আমাদের সুন্দর বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে।

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন