Logo

সারাদেশ

তালতলীতে

তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অগ্রগতি পর্যালোচনায় সমন্বয় সভা

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২০:১৬

তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অগ্রগতি পর্যালোচনায় সমন্বয় সভা

বরগুনার তালতলী উপজেলা পরিষদে "Tobacco Control for Sustainable and Healthy Cities in Bangladesh" প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অগ্রগতি সম্পর্কে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সমন্বয় সভাটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামবাংলা উন্নয়ন কমিটি  এবং অ্যাকশন ফর গ্রীন অ্যাডাপটেশন, মিটিগেশন অ্যান্ড ইনিশিয়েটিভস (আগামী)।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সমগ্র তালতলী উপজেলা জুড়ে ধূমপান ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে চলমান প্রশাসনিক ও সচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় জনস্বাস্থ্য রক্ষায় এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ) এবং হাসপাতালের চারপাশের নির্দিষ্ট সীমানার মধ্যে গড়ে ওঠা আইনবহির্ভূত তামাকজাত দ্রব্যের বিক্রয়কেন্দ্র বা 'পয়েন্ট অব সেলস'  দ্রুত উচ্ছেদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে উপজেলা জুড়ে তামাক নিয়ন্ত্রণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা জোরদার করা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে কঠোর লাইসেন্সিং প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

টেকসই ও স্বাস্থ্যকর  উপজেলা গড়ার প্রত্যয়ে আয়োজিত এই সমন্বয় সভাটি তালতলী উপজেলাকে তামাকমুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত প্রতিনিধিবৃন্দ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন