Logo

সারাদেশ

শাকরাইল স্বাস্ব্য সেবা ও বহুমুখী কেন্দ্রের উদ্বোধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৬:৫৭

শাকরাইল স্বাস্ব্য সেবা ও বহুমুখী কেন্দ্রের উদ্বোধন

ছবি: সংগৃহীত

শাকরাইল স্বাস্ব্য সেবা ও বহুমুখী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শনিবার (৪ জুলাই)। উদ্বোধন করেন শাকরাইল পল্লী উন্নয়ন সমিতির সভাপতি বাংলাদেশের খবর ও দ্য ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন। 

প্রথমে ভবনের ফলক উন্মোচন এবং মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিবিসির পরিচালক এস এম নাজমুল করিম, মরহুম শামসুদ্দিন আহম্মেদ (বাবু মিয়া) পরিবারের পক্ষে মোহাম্মদ ইকবাল, আবু নাসের মোহাম্মদ মুইন উদ্দিন, খন্দকার খায়রুজ্জামান (কাইয়ুম), কাজী আক্রাম হোসেন স্বপন, স্থানীয়দের মধ্যে সৈয়দ বশির উদ্দিন, মো. লিটন প্রমুখ। 

উল্লেখ্য যে মানিকগঞ্জ জেলাধীন, শিবালয় উপজেলার শাকরাইল গ্রামে মরহুম শামসুদ্দিন আহম্মেদ (বাবু মিয়া)-এর বংশধরদের পক্ষ থেকে তাদের নিজস্ব জায়গার উপর দ্বিতল ভবন তৈরি করা হয়। ভবন নির্মাণে বিশেষ করে মরহুম এ কে সাইফুদ্দিন আহম্মেদ ও রওশন আরা বেগমের সন্তানদের আর্থিক সহযোগিতা করেন। প্রকল্পটি পরিচালনায় সহযোগিতা করবে ‘ডু বেটার ফর দি চিলড্রেন’ (ডিবিসি)। বর্তমানে সপ্তাহে দুদিন গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করবে এবং সীমিত পরিসরে ওষুধ প্রদান করবে। পরবর্তীতে বিভিন্ন প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন