রামুতে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি মানুষের দুর্ভোগ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২১:০০
গত কয়েক চলমান টানা ভারী বর্ষণ ও পা’হা’ড়ী ঢলে কক্সবাজারের রামু উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক বাড়িঘর, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পড়েছে চরম দূর্ভোগে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের তলিয়ে গেছে। অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ আংশিকভাবে বি’চ্ছি’ন্ন হয়ে পড়েছে।
পানিবন্দি মানুষ নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ত্রাণ সহায়তা ও জরুরি উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।
জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান জানান, আগামী কয়েক দিন টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পা’হা’ড় ধ’স-এরও আ’শং’কা রয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জেলার ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পা’হা’ড়ী এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র চালু করা এবং ক্ষ’তি’গ্র’স্ত-দের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় স্থানীয়দের অপ্রয়োজনীয় বাইরে চলাচল থেকে বিরত থাকা এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
শুধু তা নয় অনেকর ঘর বাড়ী ভেঙ্গে নদীতে বিলীন হয়ে পড়ছে। বৃষ্টি চলমান থাকায় চরম দূর্ভোগে পড়েছে ১১ ইউনিয়নের প্রায় লাখো মানুষ। বিভিন্ন এলাকায় কিছু কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও ত্রাণের পরিমাণ আরো বেশি বাড়ানো বলে মনে করছেন বন্যা কবলিত লাখো মানুষ।
বিকে/মান্নান

