Logo

সারাদেশ

মদনে কারেন্ট জাল জব্দ আগুনে পুড়িয়ে ধ্বংস

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৫৪

মদনে কারেন্ট জাল জব্দ   আগুনে পুড়িয়ে ধ্বংস


 নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাদীর হোসেন শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে অভিযান চালানো হয়। এ সময় চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন